২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে কৃষকদলের শাহপরান থানার আংশিক কমিটি ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৫ ৩:৪২ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর শাহপরান থানা সম্মেলনে ২০২৫ সালের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) নগরীর খাদিমপাড়া হিলভিউ কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর কৃষক দলের সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন বলেন, বিএনপি ঐক্যবদ্ধ ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে চায়। আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে হবে।

সিলেট মহানগর কৃষক দলের সহসভাপতি রোটারিয়ান ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি এ কে এম শাহজাহান ও সহসভাপতি এ কে এম মারুফ। এছাড়া ফয়জুর রহমান ফয়জুসহ নেতারা বক্তব্য দেন।

সম্মেলনে শাহপরান থানা কৃষক দলের সভাপতি হিসেবে রোটারিয়ান ইকবাল হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইদুর রহমান বাবলু এবং সাংগঠনিক সম্পাদক হন মো. জাবেদ কাদির।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, কৃষকদল, শাহপরান থানা, কমিটি, ঘোষণা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ