০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

বিশ্বনাথে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ৯:৫০ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জুলাই অভ্যুত্থানের সম্মুক সারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। 

 

জানাজা পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশ্বনাথ উপজেলার সভাপতি গৌছ আলী, ইনকিলাব সংসদ'র সভাপতি মোছন আলী, ইনকিলাব সংসদের সেক্রেটারি আমজাদ আলী হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ আলী, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, অফিস সম্পাদক কবি এসপি সেবু, বিশ্বনাথ পৌর সবার যুব বিভাগের সভাপতি আবু সাঈদ, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, ব্যাংকার আজমল হোসেন শাহরিয়ার প্রমুখ সহ বিশ্বনাথের সর্বস্থরের জনগন অংগ্রহন করেন জানাজায় ইমাতি করেন হাফিজ সাইদুর রহমান

 

জানাজা শেষে মরহুম শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শহীদ ওসমান হাদি, গায়েবানা জানাজা, বিশ্বনাথ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ