রায়নগর ট্রিপল মার্ডার: প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে দাবিতে মানববন্ধন
দৈনন্দিন
প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ৯:৩০ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের দূর্গাপুর (কারিকোনা) গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থী (৭) বিশ্বনাথ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে বিশ্বনাথ পৌর শহর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তার পরিবার দূর্গাপুর (কারিকোনা) এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই স্কুল শিক্ষার্থী শনিবার সকালে বাসা থেকে বাইসাইকেলে করে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিশ্বনাথ-রশিদপুর সড়কের দূর্গাপুর (কারিকোনা) গ্রাম সংলগ্ন সিরাজ মিয়ার বাড়ির সামনে সিলেট থেকে ছেড়ে আসা লামাটুকের বাজারগামী বাস (চট্টমেট্টো-ব ১১-১২৯৫) তাকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুত্বর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্বনাথ থানা পুলিশ। তবে এ ঘটনায় বাস নিয়ে চালক-হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবুস্থা নেওয়া হবে।’
সড়ক দুর্ঘটনা, বিশ্বনাথ, সিলেট, শিক্ষার্থীর মৃত্যু