শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ৮:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে ৬০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নরসিংপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তি মো. আমীর (৪৮)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বিনেরটুক এলাকার বাসিন্দা এবং মৃত জহুর উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দ্বিনেরটুক এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯-এর একটি দল। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মো. আমীরকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বসতবাড়ির উঠানের পশ্চিম পাশে খড়ের গাদার ভেতরে দুটি প্লাস্টিকের বস্তায় বিদেশি মদ রাখা আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খড়ের গাদা তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আমীর স্বীকার করেছেন যে, তিনি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শাহিনুর ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
দোয়ারাবাজার মাদক অভিযান, সুনামগঞ্জ বিদেশি মদ উদ্ধার, র্যাব-৯ অভিযান, দোয়ারাবাজার মাদক ব্যবসায়ী আটক, সুনামগঞ্জ মাদক বিরোধী অভিযান