২০ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

শান্তিগঞ্জের দরগাপাশায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ৫:২৩ অপরাহ্ন


শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী দরগাপাশা ইউনিয়ন পরিষদে চার ইউনিয়নের ৪ শতাধিক রোগীকে চোখের চিকিৎসা সেবা শেষে ঔষধ ও চশমা প্রদান করা হয়। জটিল রোগে আক্রান্ত রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।


ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফি মিয়া জানান, পশ্চিম পাগলা, দরগাপাশা, পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের মানুষদের মাইকিং করে আমন্ত্রণ জানানো হয়েছে। ইউনিয়নগুলোর সুবিধাবঞ্চিত, হতদরিদ্র থেকে শুরু করে সব শ্রেণির মানুষ এই সেবা গ্রহণ করতে এসেছেন। যারা টাকাপয়সার অভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন না তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আমাদের দ্বিতীয় কার্যক্রম হচ্ছে শিক্ষা নিয়ে। 


২০২৬ সালে শিক্ষায় আমার ইউনিয়নকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইবো। দেশের সবাই তো করবেনই  বিশেষ প্রবাসে যারা আছেন তারা বিশেষ সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করি। সব ধরণের সেবার বাড়িয়ে আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার ইচ্ছা আছে আমার।


চক্ষু শিবির কার্যক্রম পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, বিএনপি নেতা সাব্বির আহমদ, ছালেক উদ্দিন, মুকিত মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাছিত, যুবদল নেতা মনছুর উদ্দিন, শ্যামল চৌধুরী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল।


উপকারভোগী ও আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্রী কলি আক্তার ও ইসলামপুর গ্রামের ৮৫ বছর বয়সী বাউল শিল্পী নূর আলী বলেন, ‘এখানে সহজেই আমরা সেবা নিতে পেরেছি। টাকাও লাগেনি। চিকিৎসা সেবা ভালো। চেয়ারম্যান সাহেবসহ যারা এই উদ্যোগটি নিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, দরগাপাশা, বিনামূল্য, চক্ষু সেবা, প্রদান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ