টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন (ময়না)-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলার যাত্রাপাশা গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা যাত্রাপাশা দাঘু শেখের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর নেতৃত্বে একটি চৌকস দল এ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে। পরে আশকর উল্লাহ জামে মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মো. জালাল উদ্দিন (ময়না) সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার টেকেরঘাট এলাকায় ৫ নম্বর সেক্টরের অধীনে সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। তিনি স্ত্রী, চার পুত্র, ছয় কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ৪ নম্বর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়াসহ অনেকে।
জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে বীর এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।
বানিয়াচিং, বীর মুক্তিযোদ্ধা, মৃত্যু