শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে সিলেটে চলমান বিক্ষোভ কর্মসূচির সময় ৭১ টেলিভিশনের সাংবাদিকদের হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
জানা গেছে, শুক্রবার (১৮ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শেষে নগরীর চৌহাট্টা এলাকায় সমাবেশ চলাকালে এক বিক্ষুব্ধ ব্যক্তি ৭১ টেলিভিশনের সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে হেনস্তা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
এদিকে একই রাতে নগরীর বারুতখানা এলাকায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনাও ঘটে। তিন যুবক কার্যালয়ের দিকে ঢিল ছুড়ে কাচ ভাঙচুর করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সাংবাদিকদের ওপর এসব ঘটনার পর শুক্রবার সকাল থেকেই সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘৭১ টেলিভিশনের সাংবাদিক হেনস্থার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে প্রথম আলো কার্যালয়ে হামলাকারীদের এখনো সনাক্ত করা যায়নি।’
সিলেট, আন্দোলন-বিক্ষোভ , সাংবাদিক হেনস্তা, ৭১ টিভি, আটক গ্রেপ্তার,