শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ৯:০৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কুলাউড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চলমান সারাদেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে পরিষদের সদস্যদের নিয়ে একটি বৈঠকে অংশ নিচ্ছিলেন মমদুদ হোসেন। এ সময় সাদা পোশাকে আসা একদল পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মমদুদ হোসেনের বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
কুলাউড়া, গ্রেপ্তার, ডেভিল হান্ট ফেজ-২, অভিযান