অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাথারিয়া ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের (পিসি স্কুল) অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ (হামিদ স্যার) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ইঞ্জিনিয়ার এটিএম কায়ছার হামিদ কানাডার এরিকসন কোম্পানিতে কর্মরত, মেয়ে ডা. ফারজানা হামিদ কানাডার আলবার্টা প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ছোট ছেলে এবিএম আবছার হামিদ সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাঁর মৃত্যুতে বড়লেখা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোহাম্মদ আব্দুল হামিদ ১৯৫১ সালের ৭ এপ্রিল বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আব্দুল কাইয়ুম ও মরহুমা মোস্তফা বেগমের সন্তান। সিলেট এমসি কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জনের পর চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করেন এবং সেখানে প্রথম স্থান অর্জন করেন।
তিন যুগেরও বেশি সময় শিক্ষকতা জীবনে তিনি বড়লেখাবাসীর কাছে ‘হামিদ স্যার’ নামেই পরিচিত ছিলেন। একজন মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। শিক্ষকতার পাশাপাশি ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও তিনি এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৩ সালে তিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।
শিক্ষকতা জীবনের ৩৬ বছর তিনি পাথারিয়া ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর যোগ্য নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমে পিসি স্কুল আজ জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী আজ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন।
হামিদ স্যারের ছোট ছেলে আবছার হামিদ রিমন জানান, ‘মঙ্গলবার রাতে বাবার সঙ্গে কথা হয়েছিল। সকালে হঠাৎ জানতে পারি তিনি আর নেই। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।’ তিনি আরও জানান, শুক্রবার যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
সিলেট, মৌলভীবাজার, হামিদ স্যার