২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: দিরাইয়ে গ্রেপ্তার তিন

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি। সিলেট ভয়েস গ্রাফিক্স

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বুধবার (১৭ডিসেম্বর) বেলা তিনটার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট মহানগর যুবলীগের নেতা জহিরুল ইসলাম জুয়েল, পৌরসভার নতুন বাগবাড়ী এলাকার ছুরত মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা উজ্জ্বল ও সরমঙ্গল ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের ওয়ার্ড যুবলীগ নেতা সুকুমার।

 

ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে গেল দুইদিন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

 

বুধবার তিনটার দিকে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ