সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরে শাবিপ্রবিতে ব্যানার টানাল ছাত্রশক্তি
রাজনীতি
প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনের রাজনীতিতে আলোচিত নেতা সৈয়দ তালহা আলম আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগ দিয়েছেন। গণতান্ত্রিক সংস্কার জোটের অংশ হিসেবে তার এই সিদ্ধান্তকে জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয়রা।
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা তালহা আলম স্থানীয় রাজনীতিতে সুসংগঠিত অবস্থান গড়ে তুলেছেন। শক্ত মাঠপর্যায়ের সংগঠন, তরুণদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং নিয়মিত সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত।
এবি পার্টিতে যোগদানের বিষয়ে সৈয়দ তালহা আলম বলেন, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা তাকে একটি নৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
তিনি বলেন, ‘এই ঘটনা আমাকে বুঝিয়েছে—বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিপরীতে একটি সাহসী, নীতিনিষ্ঠ ও প্রো-বাংলাদেশি রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি। সেই বিশ্বাস থেকেই আমি এবি পার্টিতে যোগ দিয়েছি এবং পরিবর্তনের পথে কাজ করতে চাই।’
সুনামগঞ্জ, জগন্নাথপুর, সৈয়দ তালহা আলম, এবি পার্টি