শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর কমিটির সভাপতি আশরাফুল আলম সাকেল (৩২)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে আত্মগোপনে থাকা অবস্থায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট হত্যা ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকেলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন, চারখাই এলাকার আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ (৪৫) ও কুড়ারবাজার এলাকার আলী আহমদ (৫০)। সংশ্লিষ্ট মামলার বাদী দুবাগ এলাকার তাজিম চৌধুরী। তিনি ৫ আগস্টের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মৌলভীবাজার, ছাত্রলীগ, গ্রেপ্তার, পুলিশ