২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জুড়ীতে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ ৪:১৫ অপরাহ্ন


মৌলভীবাজার: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ মৌলভীবাজারের জুড়ী থানার অপহরণ ও ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. হোসেন মিয়াকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, ভিকটিম উত্তর সাগরনাল এলাকার বাসিন্দা। আসামি ভিকটিমের বাড়িতে নিয়মিত যাতায়াত করত এবং তার উপর বিভিন্নবার ধর্ষণের চেষ্টা চালিয়েছিল। গেল ২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আসামি ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

ভিকটিম নিজেই মামলা দায়ের করলে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। যার প্রেক্ষিতে রোববার (১৪ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, জুড়ী, গ্রেপ্তার, র‌্যাব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ