২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে চলছে ‘ডেভিল হান্ট টু’, দুইদিনে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ন


‘ডেভিল হান্ট টু’ অপারেশনে ছয়জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত শনিবার ও রবিবার নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ (৩৬),  মো. ফেরদৌস রহমান (২৩), স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য তানজির আলী (৩৫), মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), ২৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন (৩৫) ও সিলেট মহানগর যুবলীগের সক্রিয় সদস্য মো. তুহেল আহমেদ (৩৩)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, ডেভিল হান্ট, আওয়ামী লীগ, গ্রেপ্তার, এসএমপি, পুলিশ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ