০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেট প্রমীলা ফুটবল প্রতিযোগিতা: ‘চ্যাম্পিয়ন’ রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ৮:২৬ অপরাহ্ন


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটে প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৪ ডিসেম্বর) সিলেট সদর উপজেলা মিনি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ৫–৪ গোলে সুগন্ধা ফুটবল একাডেমি, জৈন্তাপুর সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোলরক্ষক সেলসি ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।

 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নূর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আব্দুল আহাদ, ক্রীড়া সংগঠক কিবরিয়া আহমেদ, সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল আজিম, সুগন্ধা ফুটবল একাডেমির পরিচালক এ টি এম মাসুদ আহমেদ, জুম্মন লুসাই স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ফুটবল দলের ম্যানেজার ইমদাদুল হক খোকন, ফুটবল কোচ মুজিবুর রহমান ও শরীফ আহমেদ প্রমুখ। খেলায় ক্রীড়ানুরাগী অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, প্রমীলা ফুটবল, পুরস্কার বিতরণি অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ