শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ৭:০৫ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে মো. নুরুজ্জামান (৩১) হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার (১৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলায় চরগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আরজ মিয়া (৩৪)। তিনি নবীগঞ্জ উপজেলার চরগাঁও এলাকার বাসিন্দা মো. ছনু মিয়ার ছেলে। র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, নিহত মো. নুরুজ্জামান (৩১) চরগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। গেল ২৯ নভেম্বর রাতে তিনি তার ফুফাতো ভাইয়ের সঙ্গে মায়ের ঘরে গান-বাজনা করেন। রাত সাড়ে ১২টার দিকে গান-বাজনা শেষ করে মাকে জানিয়ে পাশের বাড়িতে ঘুমাতে যান তিনি।
পরদিন সকাল সাড়ে ১১টার দিকে চরগাঁও এলাকার একটি পরিত্যক্ত বাগানবাড়িতে নুরুজ্জামানের মরদেহ পড়ে থাকার খবর পান তার মা।
এ ঘটনায় গত ১ ডিসেম্বর নিহতের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় আজ ভোরে চরগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার সঙ্গে জড়িত সন্দেহে আরজ মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গ্রেপ্তার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
নবীগঞ্জ হত্যা মামলা, নুরুজ্জামান হত্যা, হবিগঞ্জ সংবাদ, র্যাব-৯ অভিযান, নবীগঞ্জ গ্রেপ্তার