টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে সিএনজিচালিত অটোরিকশার চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড় সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড় থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চালকের নাম মো. শিপন আহমদ (২৫)। তিনি ওসমানীনগর থানার রাইগদারা গাংপার গ্রামের আশরফ আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শিপন তার বড় বোনের মালিকানাধীন একটি ওয়ান টেস্ট অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো ভাড়া নিয়ে বাইরে অবস্থান করছেন।
রোববার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে শিপনের জখমযুক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মরদেহে মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুটি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞান পার্টি বা ছিনতাইকারী চক্র অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শিপনকে গুরুতরভাবে আঘাত করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
নিহতের বড় বোন শাবানা বেগম বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিপনের মোবাইল ফোনে যোগাযোগ করলে সে জানায়, ভাড়ায় দূরবর্তী স্থানে যাচ্ছে। প্রায় ১০ মিনিট পর আবার ফোন দিলে অপরিচিত একজন ফোন রিসিভ করে পরে কথা হবে বলে কল কেটে দেয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিলেট, ওসমানীনগর, হত্যা