শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ২:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চুরি, হত্যা, ধর্ষণ ও অপহরণ চেষ্টাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সোহাগ উপজেলার বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর গ্রামের বাসিন্দা আকরাম আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোহাগের বিরুদ্ধে মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা, আরেক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া এলাকায় ইয়াবা বিক্রি, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার সোহাগকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
তাহিরপুর, গ্রেপ্তার, বাদাঘাট