২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার

সিলেটে ভারতীয় কসমেটিকস জব্দ, আটক এক

সিলেটে ভারতীয় কসমেটিকস জব্দ, আটক এক

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৯:২১ অপরাহ্ন


সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর শিবেরবাজার থেকে সালুটিকর সড়কের বটেরতল চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। 

 
আটককৃতের নাম আলী আছকর রুবেল (৩৬)। তিনি এয়ারপোর্ট থানাধীন ছালিয়া এলাকার মৃত আব্দুল শরিফ ওরফে বারিক মিয়ার ছেলে।
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
পুলিশ জানায়, শুক্রবার রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়। এ সময় আলী আছকর রুবেল (৩৬) নামে একজনকে আটক করা হয়।
 
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—একটি নীল রঙের পুরোনো কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট মেট্রো-ন-১১-১৩২২), পন্ডস ব্রাইট বিউটি অ্যান্টি-ডালনেস ফেসওয়াশ ৩ হাজার ২১৬টি, নিভিয়া সফট লাইট ময়েশ্চারাইজিং ক্রিম ২ হাজার ৪০০টি এবং নিভিয়া নারিশিং লোশন বডি মিল্ক ১৮০ বোতল। 
 
পুলিশ আরও জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ২৬ হাজার ২০০ টাকা। 
 
অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেটে ভারতীয় কসমেটিক জব্দ, অবৈধ ভারতীয় পণ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশ, চেকপোস্ট অভিযান, কসমেটিক পাচার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ