২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ‘২৬ রাউন্ড কারতুজ’ উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ন


সিলেটে ‘২৬ রাউন্ড শর্টগানের রাবার ও লিডবল কারতুজ’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৫টায় নগরীর মেন্দিবাগ এলাকার গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা এনামুল হক (৩৫) এবং সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা বোরহান উদ্দিন (৩৫)। 

 

পুলিশ জানায়, নগরীর মেন্দিবাগ এলাকার গার্ডেন টাওয়ারের অষ্টম তলার ফ্ল্যাট নং ৪০/৮১–এ অভিযান চালানো হয়। এ সময় ফ্ল্যাট থেকে ১৬ রাউন্ড লিডবল কারতুজ এবং ১০ রাউন্ড রাবার কারতুজসহ মোট ২৬ রাউন্ড কারতুজ উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

 

অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল জানান, গ্রেপ্তাকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, পুলিশ, আসামি গ্রেপ্তার, অভিযান, কারতুজ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ