০৫ মে ২০২৬

দৈনন্দিন

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ন


সিলেটের কানাইঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার(১০ ডিসেম্বর) বিকেল তিনটায় থানার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় নবাগত ওসি আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা থেকে বদলি হয়ে তিনি কানাইঘাটে যোগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ প্রথম আনুষ্ঠানিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। একটি থানার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, চোরাচালান ও মাদকবিরোধী কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। কোন ধরনের হয়রানি ছাড়াই ভুক্তভোগীদের তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদানের অঙ্গীকারও করেন নবাগত ওসি।

 

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার এলাকায় নিয়মিত জনসচেতনতা সভা আয়োজিত হবে। এ কাজে প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

মতবিনিময়ের সময় সাংবাদিকরা অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রাখার অনুরোধ জানান। তারা গাছবাড়ি এলাকায় প্রস্তাবিত পুলিশ ফাঁড়ি দ্রুত স্থাপন, হাওড়ের যাত্রাগান বন্ধ, জুয়া–মাদকের সব ধরনের ব্যবসা এবং চিহ্নিত চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নাগরিকদের হয়রানি ছাড়াই পুলিশি সেবা নিশ্চিতের আহ্বানও জানান সংবাদকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, সভাপতি নিজাম উদ্দিন, সহসভাপতি তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহসাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী, সদস্য মাওলানা আসআদ আহমদ ও মুফিজুর রহমান নাহিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, সিলেট, পুলিশ, মতবিনিময়, সাংবাদিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ