শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬ অপরাহ্ন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে অপহৃত কিশোরীকে হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–৯ ও ১৪ এর যৌথ দল। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া রনি মিয়া (২২) মাধবপুর উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা খুরশেদ আলমের ছেলে।
র্যাব জানায়, অষ্টগ্রাম উপজেলার কাস্তল এলাকার ওই কিশোরীকে গত ৫ আগস্ট পূর্বপরিচিত রনি মিয়া মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করার চেষ্টা করে। পরে সহযোগীদের সহায়তায় ঢাকার খিলক্ষেত ও হবিগঞ্জের মাধবপুরে নিয়ে যায়। পরিবারের সদস্যরা ভিকটিমকে খুঁজে না পেয়ে অষ্টগ্রাম থানায় মামলা করেন।
এর প্রেক্ষিতে, সোমবার রাত আড়াইটার দিকে পানিহাতা এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব। অভিযানে মামলার প্রধান আসামি রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অষ্টগ্রাম অপহরণ, কিশোরী উদ্ধার, র্যাব অভিযান সিলেট, মাধবপুর গ্রেপ্তার, ধর্ষণ মামলার আসামি