অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে প্রতিবেশী এবং খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আবলি মিয়ার বসতঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূতেই আগুনের লেলিহান শিখা আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলে তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গ্রামের ১০টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকাসব সব পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন বীরগাঁও গ্রামের শুকুর আলী, এশাদুল মিয়া, শাহারুল মিয়া, স্বপন মিয়া, নুরুজ্জামান, কামরুজ্জামান, জাকির হোসেন, সেলিম মিয়া, সোহাগ মিয়া এবং মনসুব উল্লা।
বীরগাঁও গ্রামের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বীরগাঁও গাও গ্রামের দশটি বসত ঘর পুড়ে ছাঁই হয়েছে। এতে আনুমানিক প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা প্রদান করা হবে।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, অগ্নিকাণ্ড, বসতঘর, পুড়ে ছাই