১৩ মার্চ ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / মুক্তিযুদ্ধ

মৌলভীবাজার মুক্ত দিবস আজ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন


আজ ৮ ডিসেম্বর মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয়েছিল মৌলভীবাজার সদর। ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণের মুখে পাক হানাদার বাহিনী পিছু হটতে শুরু করে। এরপর প্রতিদিনই বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হতে থাকে।

২ ডিসেম্বর রাতে মৌলভীবাজারের পূর্ব সীমান্তের কাছাকাছি শমসেরনগর বিমানবন্দর ও চাতলাপুর বিওপিতে পাক হানাদার বাহিনীর অবস্থানের ওপর মুক্তিবাহিনীর সম্মিলিত আক্রমণ শুরু হয়। তীব্র আক্রমণের মুখে হানাদাররা শমসেরনগরে টিকতে না পেরে মৌলভীবাজার শহরে ফিরে
আসে।

মৌলভীবাজারের প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টারে (পিটিআই) ছিল তাদের ব্রিগেড হেড কোয়ার্টার। মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার দখলের উদ্দেশে ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে শহর থেকে ৪ কিলোমিটার দূরে কালেঙ্গা পাহাড়ে অবস্থান নেন। এখানে বড়টিলা নামক স্থানে হানাদার বাহিনীর সঙ্গে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে মিত্র বাহিনীর ১২৭ জন সেনা শহীদ হন । ৫ ডিসেম্বর থেকে হানাদার বাহিনীর প্রতিরক্ষা ভেঙে পড়তে শুরু করে। ফলে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ হামলা প্রতিরোধ করতে তারা ব্যর্থ হয়। এ অঞ্চলের পরাজিত হানাদার বাহিনী তখন সিলেটের দিকে পালাতে শুরু করে।

সিলেটে যাওয়ার পথে তারা শেরপুরে অবস্থান নেয়। পরে অবস্থান নিরাপদ নয় মনে করে হানাদাররা সিলেট চলে যায়। এতে ৮ ডিসেম্বর মৌলভীবাজার পুরোপুরি হানাদারমুক্ত হয় এবং আকাশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, মুক্ত দিবস, আজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ