সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ১:১৬ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবলে সবজি বোঝাই একটি ট্রাকের চাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (০৭ ডিসেম্বর) সকাল আনুমানিক সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুন বাজার এলাকার বেন্দারপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রূপজিত কর রাজু বাহুবল উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিনি বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে রূপজিত কর রাজু তার চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে মিরপুর বাজারে বাসে তুলে দেন। এরপর তিনি বাড়ি ফিরে আসেন এবং এলাকার আরও দু’জনকে সঙ্গে নিয়ে মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে নতুন বাজারের দিকে হাঁটতে যান। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আজকের নির্ধারিত বার্ষিক পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় এক দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাক চাপায় একজন শিক্ষক নিহত হয়েছেন। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
হবিগঞ্জ, বাহুবল, ট্রাক চাপায়, স্কুল শিক্ষক, নিহত