মৌলভীবাজারে শতবর্ষী মাছের মেলা, কুশিয়ারার তীরে উৎসবের আমেজ
দৈনন্দিন
প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ৯:০৭ অপরাহ্ন
গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মঈন উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৬ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা শনিবার বাদ জোহর শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ মাগরিব গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে অনুষ্ঠিত হয়।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন সৎ, সজ্জন ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। পেশাগত জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকবিহ্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. মঈন উদ্দিন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া শোকবার্তা জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না।
উল্লেখ্য, ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে বন্ধুসহ ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়। তখন তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গত এক যুগেরও বেশি সময় ধরে তার পরিবার তার সন্ধানে আকুল হয়ে রয়েছে। পুত্রের এই বেদনাদায়ক পরিস্থিতির মধ্যেই আজ তার পিতা ডা. মঈন উদ্দিন আহমদ ইন্তেকাল
শোক, দিনারের পিতার মৃত্যু, সিলেট, বিএনপি