দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ মে, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও ১৫ দিনের রুল জারি করেছেন আদালত।
গত ২৮ এপ্রিল হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মজুমদার রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর প্রেক্ষিতে, মঙ্গলবার (৬ মে) ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হাইকোর্টের রায় কার্যকরের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, দুটি ফৌজদারি মামলায় আত্মসমর্পণের পর রফিকুল ইসলামের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়। এরপর জামিনে মুক্তি পেয়ে রফিকুল ইসলাম গত ১৯ মার্চ ইউএনও এবং ৬ এপ্রিল জেলা প্রশাসকের কাছে দায়িত্ব ফেরতের আবেদন করেন।
কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় রফিকুল ইসলাম হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ৬৪৯৪/২০২৫) দাখিল করেন। এর প্রেক্ষিতে, শুনানি শেষে হাইকোর্ট আবেদনের ১৫ দিনের মধ্যে তাঁঁকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট। একইসঙ্গে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতেও নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, ৫ আগষ্টের পর ২টি মামলায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের নাম রয়েছে। একটির বাদী জাফর আহমদ ও অন্যটির বাদী মিলন আহমদ। এ দুটি মামলায় রফিকুল ইসলাম ছাড়াও ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়াসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন। একই মামলায় আসামী হয়ে অন্যান্য ইউপি চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসলেও রফিকুল ইসলামকে দায়িত্বভার বুঝে দেয়া হচ্ছে না।
হাইকোর্ট, রায় ঘোষণা, রফিকুল ইসলাম, দায়িত্ব, জকিগঞ্জ