০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ছেলেকে না দেখার আক্ষেপ নিয়েই চলে গেলেন গুম হওয়া দিনারের বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ১:৩০ অপরাহ্ন

ছবিঃ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার

আওয়ামী সরকারের আমলে গুম হওয়া সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। 


শনিবার ভোর ৬টা ৩৬মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি তিনি।


ঢাকায় গিয়ে ‘নিখোঁজ’ হওয়া সিলেটের ২ ছাত্রদল নেতার হদিস দীর্ঘ ১০ বছরেও মেলেনি। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ। এরপর তারা আর ফেরেননি।



ডা. মঈন উদ্দিন জীবদ্দশায় গুম হওয়া ছেলের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষবেলাও ছেলের সঙ্গে পিতার হলো না। ডা. মঈন উদ্দিন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক।


মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার বাদ যোহর শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে অনুষ্ঠিত হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ছাত্রদল, নেতা, ইফতেখার, আহমদ, দিনারে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ