০৫ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ন

ছবিঃ নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


শ‌নিবার (৬ ডি‌সেম্বর) সকাল ১১টায় রানীগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্রাঙ্গ‌নে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো, বরকত উল্লাহ এর সভাপ‌তি‌ত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এই গণশুনানিতে রানীগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শেখ ছদরুল ইসলাম, ইউ‌নিয়ন বিএন‌পির আহবায়ক হাজী চান মিয়া, সমাজ সেবক নুরুল ইসলাম, উপ‌জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য ইছরাক আলী,ইউ‌পি সদস‌্য কাউছার তালুকদার, জা‌কির হো‌সেনসহ স্থানীয় জনগণ, কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে বক্তারা জানান, হাওর এলাকার কৃষি ফসল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও সময়মতো মেরামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রকল্পের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


স্থানীয়রা বলেন, প্রতি বছর বন্যা ও আগাম বৃষ্টি হাওরের কৃষকদের সবচেয়ে বড় শঙ্কা। তাই বাঁধ নির্মাণের কাজে যে কোনো ধরনের অনিয়ম বন্ধের পাশাপাশি মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।


গণশুনানিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দেন, কৃষকদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে এবং স্থানীয়দের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, হাওর, ফসল রক্ষা বাঁধ, নির্মাণ, গণশুনানি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ