১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

বিআরটিএ অফিসে দুদকের অভিযান, চেক ও মোবাইল ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ মে, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ন


সিলেটে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়ার নামে আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুদক সিলেটের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএ অফিসের বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করা হয় এবং কর্মকর্তাদের দপ্তর তল্লাশি করা হয়। 


এসময় মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষ থেকে তিনটি ‘ব্লাংক চেক, তিনটি মোবাইল ফোন ও কয়েকটি ফরমসহ টাকা জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা হয়নি। 

 

দুদক সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সিলেট ভয়েসকে বলেন, সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়ার নামে আর্থিক লেনদেনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে একজন পরিদর্শকের কক্ষ থেকে তিনটি ব্লাংক চেক, মোবাইল ফোন ও কয়েকটি ফরমসহ টাকা জব্দ করা হয়েছে। 

 

তিনি বলেন, অভিযানে কাউকে আটক করা হয়নি। তবে জব্দ করা চেক, মোবাইল ফোন ও টাকার  বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে। 



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দুদুক, বিআরটিএ অফিস সিলেট, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ