০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ৪:১৫ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

নিখোঁজের ৪ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার (০৫ ডিসেম্বর) উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ফুলমতি বেগম আলীশারকুল গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 


পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রাত ১টার দিকে ঘরের বাইরে প্রসাব করতে বের হয়ে নিখোঁজ হন তিনি। চার দিন ধরে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। তাদের ধারণা,  রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাশের একটি খালে ফেলে যা। 


নিহতের ভাই বাসির মিয়া অভিযোগ করে বলেন, “আমার বড় বোন একজন মানসিক প্রতিবন্ধী নারী তার তো কোনো শত্রু থাকার কথা নয়। কে বা কারা আমার বোনকে হত্যা করেছে জানি না, তবে আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন , ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যাবে রিপোর্ট পেলে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, নিখোঁজ, নারীর, মরদেহ, উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ