অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) একযোগে ছয় থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। পুলিশ বলছে, দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতেই এই রদবদল করা হয়েছে।
দীর্ঘদিন পর এসএমপিতে এমন বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এটাই প্রথম।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায়, শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায়, জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায়, মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় পাঠানো হয়েছে। এছাড়া ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট, মেট্রোপলিটন পুলিশ, বদলি