নদীর তীর কেটে বালু উত্তোলন, ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ মে, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. জামশেদ আলম।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে ওয়াহিদুর রহমান সানি। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নূর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আসামিদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।
এছাড়া এই মামলায় জামিনে থাকা উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমান ও হাজিপুর সাতঘরি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে মহিউদ্দিন বাদাইসহ দুই আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
উল্লেখ, ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন জরুরি কাজ শেষে ঢাকা থেকে সিলেট হয়ে সিএনজি অটোরিকশায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা রাস্তায় কলাগাছ ফেলে সিএনজির গতিরোধ করে। পরে তারা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরিবার ও চালকের সহায়তায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদী হয়ে ২৩ মার্চ গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ২ মে র্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
শাহিন আহমদ হত্যা, গোলাপগঞ্জ, সিলেট আদালত রায়, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড,