সিলেটে প্রায় ছয় লাখ টাকার অবৈধ ভারতীয় কমলা (কেনু) জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকেক আটক করা হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেপ্তার হওয়া দুজন হলেন—শরিয়তপুরের জাকির হোসেন (২৬) এবং মাদারীপুরের জুনায়েদ (১৮)।


পুলিশ জানায়, বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্টে থামানো একটি টাটা ট্রাক তল্লাশি করে ১৬০ ক্যারেট ভারতীয় কমলা পাওয়া যায়। জব্দ করা কমলার ওজন ২ হাজার ৮৮০ কেজি। এ ঘটনায় ট্রাকচালক জাকির ও সহকারী জুনায়েদকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। এ ঘটনায় ট্রাকচালক জাকির ও সহকারী জুনায়েদকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।


পুলিশের দাবি, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭৬ হাজার টাকা।


অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বুধবার সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট পুলিশ অভিযান, ভারতীয় কমলা জব্দ, সিলেট এসএমপি খবর, অবৈধ পণ্য জব্দ