০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কুয়ারপাড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ২:৩৫ অপরাহ্ন


সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার একটি বাসা থেকে রাজু আহমদ (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হওয়ায় পাপ্পু নামের আরেক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ইঙ্গুলাল রোডের ৪৯/২ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নরসিংদীর বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে রাজুকে ঘরের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।’ 

তিনি আরও জানান, স্থানীয়দের ধরে দেওয়া পাপ্পু নামের যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, কুয়ারপাড়, কোতোয়ালি, মরদেহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ