সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের মাইজবাড়ি পূর্বপাড়ায় মাটি পরিবহণে ব্যবহৃত ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম স্বাধীন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম স্বাধীন (১৪) পূর্ব মাইজবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। সে মাইজবাড়ি আলহেরা জামেয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন বিকালে মাঠ থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরছিল- এমন সময় দ্রুতগতির একটি অবৈধ ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ, ট্রলি ধাক্কা, মাদ্রাসাছাত্র, নিহত