০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দক্ষিণ সুরমায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

 

নিহত ব্যক্তি মো. তাহির আলী (৮০)। তিনি নগরীর ২৭নং ওয়ার্ডের গোটাটিকর পূর্বপাড়া এলাকার মৃত আনফর আলীর ছেলে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাহির আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।


এসএমপি’র অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট খবর, দক্ষিণ সুরমা, গোটাটিকর পূর্বপাড়া, মোগলাবাজার থানা, লাশ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ