০৫ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সিলেটের বালাগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেটের বালাগঞ্জে ট্রাক চাপায় ২য় শ্রেণির শিক্ষার্থী খুরশেদা বেগম (৮) নিহত হয়েছে।  শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।


নিহত খুরশেদা জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। 


জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) ঘটনার দিন সে তার বাবা এবং দাদীর সাথের মামার বাড়ি আলাপুর গ্রামে বেড়াতে এসেছিল। মামা বাড়িতে আসার পথে গ্রামের সামনের প্রধান সড়কে গাড়ী থেকে নামার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


এসব তথ্য নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘নিহত শিশুর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বালাগঞ্জ, ট্রাক চাপা, শিশুর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ