০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুণর্নিধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন


সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করা হয়েছে।


শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।


নতুন ভাড়া কাঠামো অনুযায়ী

সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট: ৩ হাজার একশ ৯৯ টাকা।

সর্বোচ্চ ভাড়া: ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট: ৮ একশ ৯৯ টাকা।


সিলেটজুড়ে বিমানের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন হচ্ছে । আন্দোলকারীদের দাবি সিলেট-ঢাকা সড়কের দুর্বস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট-ঢাকা, রুট, বিমান ভাড়া, পুণর্নিধারণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ