শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ন
জকিগঞ্জে স্থানীয় সুপারি পরিবহনের বৈধ ট্রাক ও বাজার থেকে ক্রয় করা সুপারির চালান বিজিবি আটক করাকে কেন্দ্র করে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে তীব্র আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, জকিগঞ্জের মানুষের প্রধান আয়ের উৎস সুপারি। এটি ভারতীয় কি না, তা প্রমাণ থাকা উচিত। যদি সত্যিই ভারতীয় হয়, তবে সীমান্তে আটক করা যথার্থ কিন্তু স্থানীয় বাজার বা পরিবহনের সময় গাড়ি থামিয়ে জব্দ করা ব্যবসায়ীদের জন্য হয়রানি।
অ্যাডভোকেট কাওসার রশীদ বাহার জানান, স্থানীয় বাজার থেকে সংগৃহীত দেশীয় সুপারি শেওলা থেকে বিজিবি গাড়িসহ আটক করে নিলামে বিক্রি করেছে, ফলে বৈধ ব্যবসায়ীরা নিয়মিত সমস্যার মুখে পড়ছেন।
সভায় আরও মাদকদ্রব্যের বিস্তার, চুরি–ডাকাতি বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনার বিষয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিজিবি কমান্ডার, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতারা ও সাংবাদিক।
পরিস্থিতি উত্তেজনাকর হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ব্যবসায়ীদের শান্ত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠকে বসেন এবং অভিযোগগুলো জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
জকিগঞ্জ, সুপারি ব্যবসায়ী, ক্ষোভ, বিজিবি, আটক, বিতর্ক