০৫ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজারে গাড়ি চাপায় জিয়াছমিন আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। 


নিহত জিয়াছমিন মুড়িয়া ইউপির সারপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের কন্যা।


বিষয়টি নিশ্চিত করেছেন, বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আবুল কালাম।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ বিয়ানীবাজার-সারপার সড়কে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।


বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আবুল কালাম বলেন, ‘স্থানীয়রা দ্রুত মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিয়ানীবাজার, সড়ক দুর্ঘটনা, শিশুর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ