০৫ মে ২০২৬

দৈনন্দিন

ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প, সিলেটে গুজব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ১২:০৬ অপরাহ্ন


ভারতের মনিপুর রাজ্যে ৩ দশমিক ৫ মাত্রা কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ছয়টায় এ কম্পন অনুভূত হয়। এতে সিলেটে অনুভূত না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে অনেকে।


জানা গেছে উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যেই। তবে মনিপুরের ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো কম্পন অনুভূত হয়নি। 


সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। 


এদিকে, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটে রাত সাড়ে তিনটায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে গুজব ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন রাতে ও সকালে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু মনিপুরের ভূমিকম্পের কোনো প্রভাব সিলেটের কোথাও পড়েনি বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এছাড়াও ভূমিকম্পের কোনো তথ্য রেকর্ডও হয়নি পর্যবেক্ষন যন্ত্রে।


সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘সিলেটে কোনো ভূমিকম্প অনুভূত হয়নি। এরকম কোনো ডাটাও আমাদের অফিসে রেকর্ড হয়নি। তবে আজ সকাল ছয়টায় ভারতের মনিপুর রাজ্যে ৩.৫ মাত্রা কম্পন অনুভূত হয়েছে। এটা ভারতের সংশ্লিষ্ট দপ্তর প্রকাশ করেছে।’ 


তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে গুজব ছড়াচ্ছেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভারত, মনিপুর, রাজ্য, ভূমিকম্প, সিলেট, গুজব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ