০৫ মে ২০২৬

দৈনন্দিন

গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বরণ ও বদলীজনিত বিদায় সংবর্ধনা

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বরণ ও সদ্য বদলিজনিত বিদায়ী শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে ও উপজেলা হল রুমে সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশীর শরীফকে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

সহকারী শিক্ষক হানিফ উদ্দীন ও সহকারী শিক্ষিকা তনুকা ভদ্রের যৌথ সঞ্চালনায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম রুহুল আমিন, সিলেট ওসমানীনগর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মুশাহিদ মিয়া।

 

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী শিক্ষক জুয়েল, আব্দুস শুকুর, শামসুল ইসলাম, সোহেল আহমদ, নাসিমা আক্তার, জিয়াউর রহমান, মনজুর আহমদ, পিন্টু চক্রবর্তী শাহাব উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট শিক্ষা কর্মকর্তা সংবর্ধনা, সিলেট প্রাথমিক শিক্ষা সংবাদ, গোয়াইনঘাট বরণ অনুষ্ঠান, শিক্ষা কর্মকর্তা বদলি সংবর্ধনা, প্রাথমিক শিক্ষা পরিবার গোয়াইনঘাট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ