২৬ মে ২০২৬

রাজনীতি

জীবনের শেষ নির্বাচন দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির চৌধুরী

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ৬:২৯ অপরাহ্ন


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, ‘দিরাই–শাল্লা থেকে এবার আমার শেষ নির্বাচন।এই নির্বাচনের জয় আমি দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই।’


তিনি বলেন, ‘এরপর হয়তো আমি আর নির্বাচন করতে পারব না। আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি দিরাই-শাল্লার সাধারন মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই।’


মঙ্গলবার (২৫ নভেম্বর) থানা পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘আপনাদের ভালবাসায় আমি দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও একবার এমপি নির্বাচিত হয়েছি। আজীবন হাওর এলাকার খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গনতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের ভালবাসা থাকলে কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় আটকাতে পারবে না।’


উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফারুক সরদার ও ছাত্রদল নেতা শাহ আলমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সেজু মিয়া, আশোক দাস,মাহবুব সোবহানী আমজাদ, রফিক মিয়া, সাবেক ছাত্রদল নেতা রুদ্র মিজান,উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন তালুকদার, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা মেহেদী হাসান চৌধুরী, সোহেল মিয়া তালুকদার প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

দিরাই শাল্লা নির্বাচন, নাছির উদ্দীন চৌধুরী সংবাদ, বিএনপি জনসভা দিরাই, সুনামগঞ্জ রাজনৈতিক খবর, বিএনপি নির্বাচন প্রচারণা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ