২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত না করে হয়রানীর অভিযোগ করেন এক ভুক্তভোগী। এই অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগীর মুখোমুখি দাঁড় করানো হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানকে।
জবাবে ওসি বলেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন। তার দায়িত্বগ্রহণের পরে এই ঘটনা ঘটেনি। এসময় তিনি সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেন-একজন ভালো এসআই (উপপরিদর্শক) নিয়োগ দেন, যিনি কম খান। এসময় অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ঘটনার ভুক্তভোগীরা হাততালি দিয়ে দুদক কমিশনারকে বাহবা দেন।
রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে দুদক আয়োজিত গণশুনানিতে এভাবেই বিভিন্ন ঘটনায় ভুক্তভোগীদের মুখোমুখি দাঁড় করানো হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের।
এসময় অনেক প্রতিষ্ঠানে হয়রানী ও দুর্নীতির ঘটনায় ভুক্তবোগদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় দুদক। গণশুনানিতে সিলেটের ২৮ টি দপ্তর-প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে ৭৩টি অভিযোগের বিষয়ে শুনানি হয়।
এছাড়াও হিসাব রক্ষণ অফিস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রেলওয়ে, জোনাল সেটেলমেন্ট অফিস, জালালাবাদ গ্যাস ও সিলেটের বিভিন্ন থানার বিরুদ্ধে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় গণশুনানিতে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা–উন–নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মু. মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।
সিলেট, দুদক, দুর্নীতি দমন কমিশন, মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী