০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কানাইঘাটের লোভাছড়া সীমান্তে খাসিয়ার গুলিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ১২:১০ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 



রোববার (২৩ নভেম্বর) সকালে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জামাল উদ্দিন (৪৫) কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। 



স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। পরে রাত ১১টার দিকে ভালুকমারা গ্রামের পাশে বাংলাদেশ সীমান্তে তার গুলিবিদ্ধ মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ভোর রাতে কানাইঘাট থানায় নিয়ে আসে।



কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, জামাল উদ্দিন ভারতের অভ্যন্তরে সুপারি বাগানে গিয়েছিলেন। সেখানে ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়লে তিনি আহত হন। আহতাবস্থায় তার সঙ্গীয়রা তাকে উদ্ধার করে সীমান্ত পার করে নিয়ে আসে। 



তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ভোর রাতে থানায় নিয়ে আসে। বর্তমানে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, লোভাছড়া, সীমান্ত, খাসিয়া, গুলি, যুবক, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ