২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯১তম গণশুনানি আজ রবিবার সকাল ৯টায় সিলেট নগরীর রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক এই গণশুনানির আয়োজন করেছে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
গণশুনানিতে সরকারি সেবা পেতে হয়রানি বা সেবাবঞ্চনার শিকার সাধারণ মানুষ জেলা পর্যায়ের সরকারি দপ্তরপ্রধানদের সামনে সরাসরি অভিযোগ তুলে ধরতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন দুদক কর্মকর্তারা।
দুদক জানায়, সরকারি সেবার মান বাড়ানো, জনভোগান্তি কমানো, সরকারি প্রতিষ্ঠানে সততা-জবাবদিহি প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধই গণশুনানির মূল লক্ষ্য।
গণশুনানিকে কেন্দ্র করে সিলেট জেলায় সপ্তাহজুড়ে মাইকিং, পোস্টার–লিফলেট বিতরণ, অভিযোগ বুথ স্থাপন, অভিযোগ বাক্স বসানোসহ ব্যাপক প্রচার চালানো হয়েছে। এতে জনসাধারণের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
দুদক, সিলেট, গণশুনানী, দুদক চেয়ারম্যান,