০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাও. তজমমুল আলীর ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৯:০০ অপরাহ্ন


দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আলহাজ তজমমুল আলী (রহ.) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


শুক্রবার রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি কোনো সন্তান রেখে যাননি।


আজ শনিবার বেলা আড়াইটায় বিয়ানীবাজারের মাটি জুরা কোনারবাড়িতে মাটিজুরা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।


প্রয়াত তজমমুল আলী ছিলেন দরগাহ মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র এবং দীর্ঘ ৩৭ বছর সেখানে শিক্ষকতা করেছেন। তিনি দরগাহ মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আকবর আলী (রহ.)-এর ভাগিনা।


তার মৃত্যুর খবরে মাদ্রাসায় শোকের ছায়া নেমে আসে। মুহতামিম মাওলানা মাশুক উদ্দিনসহ শিক্ষকরা জানাজায় অংশ নেন। এ উপলক্ষে মাদ্রাসায় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মাওলানা তজমমুল আলী, দরগাহ মাদ্রাসা শিক্ষক মৃত্যু, বিয়ানীবাজার জানাজা, মাদ্রাসা শিক্ষক ইন্তেকাল, বিয়ানীবাজার কবরস্থানে দাফন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ