জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২৫ ৪:২৬ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ০১৯৩১-২৩১৫৫৮ নম্বর ব্যবহার করে কিছু ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ নাগরিকদের ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অজুহাতে ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করছে-এমন তথ্য নিশ্চিত করেছে বানিয়াচং থানা।
থানা সূত্রে জানা যায়, কলদাতারা নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে এনআইডি নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং তথ্য, ওটিপিসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য দাবি করছে। কোনো কোনো ক্ষেত্রে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কথা বলে আতঙ্কিত করারও চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসন জানায়, পুলিশ কোনো নাগরিককে ফোন করে কখনোই ব্যক্তিগত বা আর্থিক তথ্য চায় না। এ ধরনের কল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রতারণামূলক। এসব কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ।
পুলিশের পক্ষ থেকে নাগরিকদের প্রতি অনুরোধ করা হয়েছে— সন্দেহজনক কোনো নম্বর থেকে এ ধরনের কল পেলে কোনো অবস্থাতেই ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য; কলদাতার কথায় বিভ্রান্ত না হয়ে তৎক্ষণাৎ কথোপকথন বন্ধ করা এবং বিষয়টি নিকটস্থ থানায় দ্রুত অবহিত করার জন্য নির্দেশ দিয়েছেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘এ সম্পর্কিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
সাধারণ মানুষকে প্রতারণা ও অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে থানা এ সতর্কবার্তাটি প্রচার করেছে বলে জানান তিনি
হবিগঞ্জ, ভুয়া, পুলিশ, পরিচয়ে প্রতারণা, চেষ্টা, সতর্ক, আহ্বান