সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২৫ ১:৩৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের প্রথম কূপের ওয়ার্কওভার শেষে গ্যাসপ্রাপ্তির পর জাতীয় গ্রিডে নতুন গ্যাস যুক্ত হতে যাচ্ছে।
আজ (বৃহস্পতিবার) সকাল থেকে গ্যাসউত্তোলনের জন্য শেষ মুহূর্তের প্রয়োজনীয় কার্যক্রম চলছে, সন্ধ্যানাগাদ আনুষ্ঠানিক সুখবর দিবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
এসজিএফএল এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর দেড়টায় তিনি জানান, ভূঅভ্যন্তরের কাজ শেষে এতক্ষণে গ্যাসপ্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া যেত, কিন্তু শেষ মুহূর্তে কিছু বিলম্ব হচ্ছে। আশা করছি সন্ধ্যার মধ্যে সুখবরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া যাবে।
গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানিয়েছেন যে নতুন করে এই কূপে ৫০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে। আনুষ্ঠানিক উত্তোলন শুরু হলে দুয়েকদিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে এ গ্যাস।
১৯৬১ সালে আবিষ্কৃত হয় কৈলাশটিলা গ্যাসক্ষেত্র। এক্ষেত্রে এখন পর্যন্ত মোট ৮টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদনরত ৪টি কূপ হতে গড়ে দৈনিক প্রায় ২৮.০৩ মিলিয়ন ঘনফুট উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
বন্ধ থাকা কূপগুলোতে পুনঃখনন বা ওয়ার্কওভারের উদ্যোগ নেয়া হয় ২০২৩ সালেই। সেবছরই কূপ-২ এর ওয়ার্কওভার শেষে দৈনিক ৫.৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হয়। পরবর্তীতে কূপ-৮ এর পুনঃখনন ২০২৪ সালের জুনে শেষ হলে দৈনিক গড়ে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে ‘কৈলাশটিলা-১, রশিদপুর-৩ ও বিয়ানীবাজার-২নং কূপ ওয়ার্কওভার’ প্রকল্প হাতে নেয় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। গত আগস্ট মাসে কৈলাশটিলা-১ কূপের পুনঃখনন শুরু হয়।
সিলেট, কৈলাশটিলা, গ্যাসক্ষেত্র, গ্যাস, ওয়ার্কওভার, পুনঃখনন, জাতীয় গ্রিড,